বিলাল ইবনে রাবাহ ৫৮০ খ্রিস্টাব্দে হিজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রাবাহ ছিলেন একজন আরব দাস এবং মাতা হামামাহ ছিলেন একজন প্রাক্তন আবিসিনীয় রাজকুমারী, যাকে আমূল-ফিল-এর ঘটনার সময় আটক করে দাসী করে রাখা হয়। হযরত বিলাল (রা.) দাস হিসেবে জন্ম নেন এবং তাঁর মনিব ইবনে খালাফের জন্য কাজ করতে হয়।