নবী দুলালী রমণী কূল শিরমণি হযরত ফাতেমাতুজ জোহরা (রা.)-এর পবিত্র নাম জানেনা এমন লোক পৃথিবীর মধ্যে কোথাও পাওয়া যাবেনা। একথা সর্বজন স্বীকৃত। কেননা তার সঠিক পরিচয় সম্পর্কে প্রতিটি মুসলমান জানার কথাও। যেহেতু তিনি হলেন সাইয়্যেদুল কাওনাইন পেয়ারা নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র দেহের অংশ নয়নের মণি কলিজার টুকরা ও সৈয়দ বংশের উৎস ধারা। কেবল এটুকু বলেই তার সঠিক পরিচয় উপস্থাপনা করা মানেই হল তার সম্পর্কে জানা সম্পূর্ণ হল না। যেহেতু তিনি ছিলেন খিলাফতে রাশেদার চতুর্থ খলিফা ইসলামের বীর সৈনিক শেরে খোদা হযরত আলী (রা.)-এর প্রিয়তমা মহিয়সী। মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম শহীদ যাদের নাম ইসলামের ইতিহাসে চির ভাস্কর হয়ে রয়েছে। সেই হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসাইনের শ্রদ্ধেয় জননী।