হযরত ওমর (রা.) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ৫৮৩ খ্রি: মক্কার বিখ্যাত কুরাইশ বংশে আদিয়া গোত্রে জন্ম গ্রহন করেন। খাত্তাব বিন নুফাইল ছিলেন তার পিতা। তিনি একজন সুসাহিত্যিক ছিলেন। মাতার নাম হানতামা। বাল্যকাল থেকেই তিনি কুলজি শাস্ত্র, বক্তৃতা, কুস্তি, অশ্বারোহন ও অসি চালনার পারদশিতা অর্জন করেন। ওমর (রা:) প্রাথমিক জীবনে ইসলামের ঘোর শত্রু ছিলেন। তিনি ইসলামকে সহ্য করতে পারতেন না। তিনি একদিন খোলা তরবারি নিয়ে মুহাম্মদ (স:) কে হত্যা করতে পাগলের মত বের হন। পথের মধ্যে তার বোন ফাতেমা এবং বোনের স্বামী সাঈদ ইসলাম গ্রহনের সংবাদ পান। তিনি তাদের কঠিন জবাব দেওয়ার জন্য তাদের বাড়ীতে রওয়ানা দেন। তিনি বাড়ীতে পৌছে নিজ বোনের মুখে সুরা ত্বাহার একটি অংশ শুনতে পান। জ্ঞানী ওমর বুঝতে পারলেন এটা সাধারন কোন কথা নয়। তিনি তৎক্ষনাৎ মহানবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন। ৩৩ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহন করলেন। পৌত্তনিকতার সাথে ইসলামের পার্থক্য বুঝতে পারায় মহানবী (স:) তাকে ফারুক সত্য মিথ্যার প্রভেদকারী উপাধাীতে ভূষিত করেন।