ঝরে যাওয়ার আগে
তোমাকে বাগানের সেই ফুলেল সৌন্দর্যে আর সুবাসের জগতে ঘুরিয়ে আনতে আমাদের এই ভ্রমণ, চলো শুরু করি।
বন্ধুরা, নিজেদের দিকে তাকাও, আসলে তোমরা কী?
ভাবো এক বিশাল সুন্দর বাগানের কথা, যেখানে হাজারো ফুল, সৌন্দর্য আর সুবাসে ভরা। হঠাৎ সেই বাগানে এক কুকুর ঢুকে মল ত্যাগ করল। তুমি কি সেই বাগানে ঢুকে মল খুঁজবে? নিশ্চয়ই না!
কিন্তু যদি কোনো শূকর আসে, সে কিছু দেখবে না, গন্ধ নেবে না; সে সোজা গিয়ে সেই মল খুঁজে বের করবে।’
যে মানুষ সর্বদা অন্যের ভুল খুঁজে বেড়ায়, তার দৃষ্টিভঙ্গি পশুর মতো। আমরা কারা, যে আল্লাহর দৃষ্টিতে কিংবা ইমানের দিক থেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ কাউকে হেয় করি? আমরা কারা যে অন্যকে হেয় করি, যখন সে হয়তো ইমান ও তাকওয়ার মাপকাঠিতে আমাদেরও অনেক ওপরে? ‘আস্তাগফিরুল্লাহ’ এই শব্দটি যত সহজে জিভে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে সত্যিকার অর্থে যাচাই করতাম, তাহলে হয়তো আমরা নিজের গুনাহের হিসাবই মিলাতে পারতাম না।
জীবন পরিচালনা
পবিত্র কুরআনের সুরাগুলোর মধ্যে সুরা আম্বিয়া বিশেষ তাৎপর্যমণ্ডিত। এখানে তুলে ধরা হয়েছে নবি-রাসুলদের সংগ্রাম, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর ওপর ভরসার অনুপম শিক্ষা। জীবনের প্রতিটি পরিস্থিতিতে—দুঃখ, কষ্ট কিংবা পরীক্ষার মুহূর্তে—কীভাবে ঈমান দৃঢ় রেখে আল্লাহর দিকে ফিরে যেতে হয়, তার বাস্তব দিকনির্দেশনা পাওয়া যায় এই সুরায়।
.
এই গন্থে সুরা আম্বিয়ার আয়াতভিত্তিক ব্যাখ্যা ও জীবনমুখী শিক্ষা চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। যা পাঠককে কুরআনের জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি বাস্তব জীবনে সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করবে।
চরিত্র সংশোধন
চরিত্র হচ্ছে মানুষের জিয়নকাঠি। মানুষ নিশ্চিতভাবেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মৃত্যুর পর শেষ হয়ে যায় সকল সম্পর্ক। প্রিয়জনের কান্না আর শোকও চিরদিন থাকে না। কিন্তু যদি উত্তম চরিত্র গঠন করে কেউ মারা যায়, তাহলে এই চরিত্রই তাকে মানুষের মাঝে জীবিত রাখে।পাঠক এ গ্রন্থে পাবেন বিভিন্ন মন্দ চরিত্রের বর্ণনা এবং সেগুলো থেকে মুক্তির উপায়। পাশাপাশি কুরআন ও হাদিসে চরিত্রগুলো সম্পর্কে কী নির্দেশনা ও কী হুমকি রয়েছে, তারও বর্ণনা দেখতে পাবেন। এই বইটি হতে পারে আপনার জীবনকে পরিবর্তনকারী এক রাহবার।