জিএসএম : ৫৫সাইজ : সোয়া ৮ সারে ১০
মাদরাসার একজন তালিবুল ইলমের কাছে খাতা শুধু লেখার উপকরণ নয়; এটি তার প্রতিদিনের ইলমচর্চা,সাধনা ও শৃঙ্খলার নীরব সঙ্গী। দিনের পর দিন সেই খাতার পাতায় জমা হয় পাঠের দাগ, শিক্ষকের দিকনির্দেশনা ও নিজের পরিশ্রমের চিহ্ন।
এই বাস্তবতাকে সামনে রেখেই ‘ইকরা’ খাতা তৈরি করা হয়েছে। এর কাগজ, বাঁধাই ও ব্যবহারিক দিকের পাশাপাশি ডিজাইনেও গুরুত্ব দেওয়া হয়েছে।ইসলামি মূল্যবোধ ও কওমি মাদরাসার চেতনাকে ধারণ করে শালীন, পরিমিত ও রুচিশীলভাবে ইকরা খাতার নকশা করা হয়েছে, যাতে তা একজন শিক্ষার্থীর মন ও মানসিকতার সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়।