এ কিতাবটি মুফতী সাহেবের অন্যতম রচনা। বন্ধুরা হাফেজ ওযীর সাহেবের অনুরোধে ১২৭৬ হিজরীতে আন্দামান দ্বীপে বন্দীকালীন সময়ে এ কিতাব লেখা হয়। কিতাবটি লেখর সময় তার কাছে কোনো সহায়ক গ্রন্থ ছিল না। কিতাবটি তিনি এমনভাবে রচনা করেছেন যে, যাতে এটি মীযান, মুলশায়িব, পাঞ্জেগাঞ্জ, স্থলাভিষিক্ত হয়ে যায়। বাংলা সংস্কারণের বৈশিষ্ট্য- ১. মূল ইবারত । ২. সহজ-সরল সাবলীল ভাষায় অনুবদ। ৩. শাব্দিক অনুবাদ। ৪. ইবারতের সংশ্লিষ্ট আলোচনা। ৫. কঠিন ও জটিল শব্দের তাহকীক।