ইমাম গাজ্জালীকে আমরা সাধারণত ফকীহ, উসূলবিদ, দার্শনিক, মুতাকাল্লিম ও সুফী হিসেবেই জানি; কিন্তু অর্থনীতি ও অর্থনৈতিক দর্শন নিয়েও তাঁর ছিলো বিস্তৃত ও সুসংহত চিন্তা। 'ইমাম গাজ্জালীর অর্থনৈতিক দর্শন' সেই তুলনামূলকভাবে অনালোচিত জগতকেই সামনে আনে। গাজ্জালী অর্থনৈতিক জীবনকে বিচ্ছিন্ন কোনো স্বতন্ত্র ক্ষেত্র হিসেবে দেখেননি; বরং মাসলাহাত, আদালত, দায়িত্ব, মানবিক প্রয়োজন ও সামাজিক কল্যাণের বৃহত্তর কাঠামোর মধ্যে বিবেচনা করেছেন। ফলে তাঁর অর্থনৈতিক চিন্তা একদিকে ইসলামী অর্থচিন্তার গভীর শিকড় উন্মোচন করে, অন্যদিকে অর্থনৈতিক চিন্তার ইতিহাসে ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ অবদানও সামনে আনে। আমাদের বিশ্বাস, বাংলা ভাষায় ইসলামী অর্থচিন্তার আখলাকী ও সভ্যতাগত ভিত্তি বুঝতে এ গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| বইয়ের নাম | ইমাম গাজ্জালীর অর্থনৈতিক দর্শন |
| লেখক | প্রফেসর ড. আব্দুল আজিম ইসলাহী |
| প্রকাশনী | ইসলামী চিন্তা ও গবেষনা ইন্সটিটিউট |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 92 |
| সংস্করণ | প্রথম প্রকাশ |
| বিভাগ | Islamic Economics & Trade |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।