ইংরেজি ভাষায় Idioms ও Phrases-এর অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে প্রকাশক জনাব সহিদুল হাসান মল্লিক Mullick English-Bangla Dictionary নামের একটি পূর্ণাঙ্গ অভিধান থাকা সত্ত্বেও Idioms ও Phrases-এর ওপর ভিন্ন একটি অভিধান প্রকাশের তাগিদ অনুভব করেন। এ ব্যাপারে আমার সাথে আলোচনা ও পরামর্শ করলে আমিও সহমত পোষণ করি। বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রী এবং সকল শ্রেণির পেশাজীবীর ব্যবহারের সুবিধার্থে ব্যাখ্যামূলক বাংলা অর্থের পাশাপাশি ইংরেজি বাক্যের ব্যবহার দেখানো হয়েছে। ইংরেজি ভাষায় মনের ভাব,আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করতে এবং ভাষার নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে কখনো কখনো আক্ষরিক শব্দ ব্যবহারের চেয়ে idiomatic expression (বাগধারামণ্ডিত শব্দগুচ্ছ)-এ প্রয়োগ অধিক কার্যকর ও অর্থপূর্ণ হয়। ইংরেজি ভাষায় Idioms ও Phrases-এর সঠিক ব্যবহার সহজে রপ্ত করার কথা মাথায় রেখে Mullick English- Bangla Dictionary-তে ব্যবহৃত সকল Idioms ও Phrases এই অভিধানে alphabetically সন্নিবেশিত হয়েছে। ফলে পাঠক ইংরেজি ভাষায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ও বহুল প্রচলিত Idioms ও Phrases এই অভিধানে সহজে ব্যবহারযোগ্য উপায়ে পেয়ে যাবে। Mullick English-Bangla Idioms and Phrases Dictionary-টি প্রকাশ করার ক্ষেত্রে যাঁদের শ্রম ও চিন্তাভাবনা জড়িয়ে আছে তাঁদের মধ্যে প্রকাশক জনাব সহিদুল হাসান মল্লিক,আমার দীর্ঘদিনের সহকর্মী শরিফুল গনি মোল্লা,প্রুফ রিডিং-এ সিরাজুল ইসলাম এবং এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সকলকে কৃতজ্ঞতা জানাই।
| বইয়ের নাম | ইংরেজি-বাংলা ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস ডিকশনারী |
| প্রকাশনী | মল্লিক ব্রাদার্স |
| ভাষা | Bangla & English |
| পৃষ্ঠা সংখ্যা | 896 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | ভাষা ভিত্তিক অভিধান |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।