কিরণ আকরামুল হক-এর কবিতার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তার কবিতা আমার ভালো লাগে। কখনো মুগ্ধ হই, কখনো হই না। তাঁর কবিতার বিষয়-ভাবনায় নতুনত্ব আছে। যা কিছু বলার নিজের মতো বলতে পারে অবলীলায়Ñ এখানেই তাঁর কৃতিত্ব। উপমা, চিত্রকল্প চমৎকার। সমাজ ও মানুষের নিকটবর্তী সমস্যা ও সংকট তাঁর কবিতার উপজীব্য বিষয। পড়তে পড়তে আপাত সরল মনে হলেও, মোটেই সরল নয় কিরণ আকরামুল হক-এর কবিতা বরং এক রহস্যময় জগতের দিকে অনবরত টানতে থাকে। এরকম কবিতা, এই সময়ে বড় বেশি প্রয়োজন।
— সিদ্দিক প্রামাণিক