ভূমণ্ডলের বুকে সৃষ্ট বস্তুসমূহ প্রধানত দু' ভাগে বিভক্ত (১) জীব ও (২) জড়। জীব বলতে যাদের জীবন আছে বা প্রাণ আছে তাদের কথা বুঝায়। যেমন মানুষ, পশু-পাখি, কীট-পতঙ্গ, সরীসৃপ, উদ্ভিদ, জলজপ্রাণী ইত্যাদি। জীবের জীবন বা প্রাণ আছে, মৃত্যু আছে, বৃদ্ধি আছে, অনুভূতি আছে, ভাষা আছে সেটা বিভিন্ন ভাবে তারা নিজ নিজ ক্ষমতা অনুযায়ী ব্যক্ত করতে পারে।
অপরদিকে জড়বস্তুর জীবন নেই বা প্রাণ নেই, মৃত্যুও নেই, কোন অনুভূতি নেই, ভাষা নেই, তাই তারা নির্বাক, কোন কিছু ব্যক্ত করতে পারে না। যেমন- কাদা, মাটি-বালু, পানি, বাড়ী-ঘর, চেয়ার-টেবিল, বই-পুস্তক, খাতা-কলম, স্কুল-কলেজ, পাহাড়-পর্বত ইত্যাদি অসংখ্য জড় বস্তু সম্পূর্ণ নীরব-নিস্তব্ধ অচলভাবে একজায়গায় স্থির থাকে। এ অবস্থায় প্রাণী জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষই জড় জগত সহ সমগ্র জগতের অন্যান্য প্রাণীর ওপরও প্রাধান্য বিস্তার করে ইহজগত পরিচালনা করছে।