বর্তমান মুসলিম বিশ্বে ইসলামী ব্যাংকিংব্যবস্থা বিংশ শতাব্দীর একটি উল্লেখযোগ্য অর্জন। এ ব্যবস্থা ধীরে ধীরে প্রসার লাভ করছে এবং বিশ্ব অর্থব্যবস্থায় ইতোমধ্যেই একটি স্থান করে নিয়েছে। এ ব্যবস্থা জনপ্রিয় হয়ে ওঠেছে এবং অর্থনীতিবিদ ও চিন্তানায়কদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে। পুঁজিবাদী অঅর্থব্যবস্থার মোকাবিলায় সুদমুক্ত এ ব্যবস্থা অনেকাংশে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং আগামীতে এর বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ ব্যবস্থার প্রধান আকর্ষণ ইসলামী শরীয়াহ্ নীতিমালা অনুসরণ, যা আদল (সুবিচার) ও ইহসান (ন্যায়সঙ্গত আচরণ) ভিত্তিক। ইসলামী ব্যাংকিংব্যবস্থার সুফলপ্রাপ্তি অনেকাংশে নির্ভর করে শরীয়াহ্ পরিপালনের উপর। কিন্তু এ কথা সত্য যে, শরীয়াহ পরিপালনের দিক-নির্দেশনা সংবলিত প্রায়োগিক অভাব পূরণের লক্ষ্যকে সামনে রেখেই সংকলন করা হয়েছে, যা এক্ষেত্রে সময়ের দাবি পূরণ করেছে। স্পেহাস্পদ মুহাম্মদ মাহফুজুর রহমান ও বিএম হাবিবুর রহমানের এ উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। বইটি শরীয়াহর ধারণা, পরিপালন ও প্রয়োগ বিষয়ে ব্যাংকারদের যথেষ্ট উপকারে আসবে বলে আমার বিশ্বাস। -শাহ্ আবদুল হান্নান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান
| বইয়ের নাম | ইসলামী ব্যাংকিং এ শরীয়াহ |
| লেখক | মুহাম্মদ মাহফুজুর রহমান |
| প্রকাশনী | সবুজপত্র পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789848927540 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| সংস্করণ | 3rd Printed, 2015 |
| বিভাগ | ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।