নামকরণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সচরাচর আমাদের দেশে নামকরণে যে ভুল-ত্রুটি হয়ে থাকে সে বিষয়ে পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। নিম্নে ভুল ত্রুটিগুলো এবং সেগুলো মুক্ত থাকার উপায়-পদ্ধতি উল্লেখ করা হলো যেমন: 'আবদ' )عبد / দাস) যোগে নামকরণ আল্লাহর সন্তুষ্টির উপায়। 'আবদুল্লাহ' ও 'আবদুর রহমান' নাম দুটি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। অথচ 'আবদ' যোগে নামকরণ করতে যেয়ে আমরা গোলমাল করে ফেলি। উদাহরণের সাহায্যে ব্যাপারটি বোঝানো যাক। আবদুর রাযযাক। )عبد الرزاق(। অর্থ রিযিকদাতার নাম, অন্নদানকারীর নাম। অথচ আরবীতে অজ্ঞ হওয়ার কারণে অনেকে শুধু 'রাযযাক' বলে মানুষকে সম্বোধন করে। এটা গুরুতর পাপ। কারণ, মানুষ কখনো 'রাযযাক বা রিযিকদাতা' হতে পারে না। সুতরাং এ বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে। একজনের নাম রিযিকদাতার নামে' অথচ আপনি তাকে 'রিযকদাতা' বলে ডাকবেন? এটা মেনে নেয়া যায় না।