আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যারা ৫ওয়াক্ত সালাত আদায় করেন, রমাযানের রোযা রাখেন, যাকাত দেন এবং হালাল-হারাম মেনে চলেন। তবে... পর্দার ক্ষেত্রে তারা অজ্ঞতায়।
কাদের সাথে পর্দা করতে হবে, কেন করতে হবে, সীমারেখা কতটুকু, পর্দা বলতে কি বুঝায়, পর্দার হুকুম- এসবক্ষেত্রে অনেকেই রয়েছেন একেবারেই অজ্ঞ। এই ফরয বিধান বিষয়ে একটি অবহেলা; সেটা জেনে অথবা না জেনে। অথচ এর মাধ্যমেই সংঘটিত হচ্ছে কত বড়ো বড়ো অপরাধ! দরজা খুলে যাচ্ছে শতশত পাপের!
তাই আসুন! নিজের পরিবার, আত্মীয় ও প্রতিবেশিদের প্রতি দায়িত্ব পালন করি, দাওয়াহ’র সুবর্ণ সুযোগ গ্রহণ করে।