ভূমিকা
মানুষ আল্লাহ্ পাকের সৃষ্টির সেরা জীব। তার জীবন পদ্ধতি আল্লাহ্ পাকের মনোনীত, অন্যান্য জীবের জীবন পদ্ধতি, জীবনধারা হতে সম্পূর্ণ আলাদা, এই আলাদা জীবন যাপন পদ্ধতিই জীব জগতে তার আলাদা স্বাতন্ত্র্য-বৈশিষ্টের প্রমাণবাহী। তাই প্রত্যেক "মুসলমান শিশুর” নামকরণের বেলায় অর্থপূর্ণ এবং শ্রুতিমধুর ইসলামী নাম রাখা প্রত্যেক মুসলিম অভিভাবকের একান্ত কর্তব্য। এ জন্যই মানুষকে আশ্রাফুল মাখলুকাত বলা হয়। কেননা, শিশুর একটি সুন্দর নাম রাখা মা-বাবার নিকট তার প্রাপ্য অধিকার। মা-বাবা যদি এ অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এক হাদীসে বলা হয়েছে যে, হাশরের মাঠে প্রত্যেককে তাদের নাম ধরেই ডাকা হবে। তাই কারো নাম যদি ইসলামী রীতি বহির্ভূত নিরর্থক অথবা দাম্ভিকতাপূর্ণ হয়, তাহলে সেজন্য পিতা-মাতাই সর্ব প্রথম শাস্তির পাত্র হবেন।