এ বইটিতে কুরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়সমূহকে সংকলন করা হয়েছে। বিভিন্ন ইসলামিক বই পড়া এবং বিভিন্ন লেকচার শুনার সময় আমি এর মূল্যবান অংশটুকু একটি খাতায় লিখে রাখতাম। পরবর্তীতে মাওলানা মো. অলিউল্লাহ সাহেবের সহযোগীতায় খাতায় লিপিবদ্ধ বিষয়গুলোকে ভিত্তি করে আমি একটি বই প্রকাশের ইচ্ছা পোষণ করি; তারই বাস্তব রূপায়ন ‘ইসলামের মৌলিক বিষয়সমূহ’ নামক বইটি। আমি আশা করি, এ বইটি সাধারণ মানুষের জন্য একটি রেডি রেকোনার হিসেবে কাজ করবে। আমাকে সহযোগিতা করার জন্য মাওলানা মোঃ অলিউল্লাহ এবং ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আবু তুরাব মুশতাক আহমাদকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বইটির সার্বিক সম্পাদনা ও প্রকাশনায় বিশেষ সহযোগিতা করেন ড. মোহাম্মদ মনির; আল্লাহ তাদের সকলকে উত্তম যাযাহ দান করেন। আমার এই ক্ষুদ্র প্রয়াসকে আল্লাহ তা’আলা যেন কবুল করেন।
| বইয়ের নাম | ইসলামের মৌলিক বিষয়সমূহ |
| লেখক | K M S Emran |
| প্রকাশনী | রাহবার পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 234 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | ইসলামি সওয়াল-জওয়াব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।