সে বহু বছর আগের কথা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) র জন্মের (৫৭০ খ্রিঃ) বেশ কয়েক বছর আগের কথা। আফ্রিকা মহাদেশের আবিসিনিয়ায় (বর্তমান নাম ইথিওপিয়া) খুব গরিব এক কাফ্রী দম্পতি ছিলেন।
স্বামীর নাম রাবাহ ও স্ত্রীর নাম হামামা। তখনকার দিনে আবিসিনিয়ার ধনীরা গরিবদের যেন মানুষ বলেই গণ্য করত না। রাবাহ ও হামামাকে আবিসিনিয়ার দাস ব্যবসায়ীরা মক্কাবাসী জুমাহ গোত্রের কোনো এক ধনীলোকের কাছে ক্রীতদাসরূপে বিক্রি করে দেয়।