‘ইসলামী শিক্ষা সিরিজ' ড. জামাল আল বাদাবী'র একটি যুগান্তকারী গ্রন্থ যা মূলত CBS Television Channel এ ড. বাদাবী'র Islamic Teaching Course শীর্ষক প্রদত্ত ধারাবাহিক বৃক্ততার লিখিতরূপ। বইটির ১ম খণ্ড ‘ইসলামের মৌলিক আকিদা ও বিধান' নামে, ২য় খণ্ডটি ‘ইসলামের নৈতিক বিধান' নামে এবং ৩য় খণ্ড ‘ইসলামের সামাজিক বিধান' নামে বই আকারে প্রকাশিত হয়েছিল। মানব জীবনে Islamic Teaching Course এর গুরুত্ব ও পাঠক চাহিদার কথা বিবেচনা করে বিআইআইটি ১ম, ২য় এবং ৩য় খণ্ড একত্রে ‘ইসলামী শিক্ষা সিরিজ’ নামে প্রকাশের সিদ্ধান্ত নেয়। বইটির তিনটি খণ্ডই সরল ও সাবলিলভাবে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। বইটি সবশ্রেণির পাঠকদের চাহিদা পূরণে সক্ষম হবে ইন্শাআল্লাহ। ইসলামী শিক্ষা সিরিজের প্রথম খণ্ডে তাওহীদ, রিসালাত, মুসলমানদের মৌলিক বিশ্বাস, বাইবেলে রাসূল মুহাম্মদ (সা.) এবং ইসলামের পঞ্চস্তম্ভ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছে ইসলামী নৈতিকতা ও নৈতিক গুণ সংক্রান্ত বিষয়াবলী। এছাড়া তৃতীয় খণ্ডে আলোচিত হয়েছে নারী ও বিবাহ সহ সামাজিক সম্পর্ক সংক্রান্ত বিষয়াবলী। ইসলামী শিক্ষা সিরিজের বিশেষত্ব হলো— এটি এমন এক জনগোষ্ঠীর কাছে প্রশ্নোত্তর আকারে উপস্থাপিত হয়েছে যারা জ্ঞান ও প্রযুক্তিতে বর্তমান বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তাদের আধুনিক ও যুক্তিবাদী প্রশ্নের জবাব আকারে এসব জানা বিষয়কে নতুন আঙ্গিকে জানার সুযোগ রয়েছে এ বইতে।