খড়কুটো মুখে, কিচিরমিচির গানে
অথবা শস্যদানায় পাখিরা ঝাঁক বেঁধে আসে;
না এলে গাছেদের বুক খালি, আর্তনাদ করে বন।
ধুলিকণায় জল মিশালে পুতুল গড়া যায়
কাঠবাঁশের অস্থিতে কাদামাটি জড়িয়ে সুঠাম দেহ,
তখন ময়নার ভাস্কর্য কথা বলে।
আকাশ ঝেঁপে পাখিরা এলে নক্ষত্রপাড়া জেগে উঠে,
শিস দিয়ে চোখ খুলে আলোর মুকুল।