১৯৭১ সালের রক্তঝরা ২৫শে মার্চ যখন পাকিস্তানি জান্তারা নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন জীবন বাজি রেখে যে কজন সামরিক কর্মকর্তা প্রথম বিদ্রোহের ঝাণ্ডা উড়িয়েছিলেন, অলি আহমদ তাদের মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে শুরু হওয়া সেই বিদ্রোহের আগুনই শেষ পর্যন্ত স্বাধীনতার মশাল হয়ে জ্বলে ওঠে। কেবল রণাঙ্গনের বীর হিসেবেই নয়, স্বাধীনতার ঘোষণা পাঠে মেজর জিয়াউর রহমানকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ইতিহাসের এক অমূল্য দলিল।
যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর মন্ত্রিত্বকালীন সময়ের সাফল্য আজও বাংলাদেশের আধুনিক অগ্রযাত্রার ভিত্তি হিসেবে গণ্য হয়। ক্ষমতার মোেহ ত্যাগ করে সত্যের পথে চলাই তাঁকে 'ইতিহাসের বাতিঘর' হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বইটি শুধু একজন ব্যক্তির জীবনী নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন ও এক বীর মুক্তিযোদ্ধার সংগ্রামের প্রতিচ্ছবি।