হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে অবস্থিত ঐতিহাসিক জলসুখা গ্রাম নিয়ে লেখা গ্রন্থ ‘ইতিহাসে জলসুখা’ দীর্ঘদিনের তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের ফসল লেখকের এই লিখনিতে বিলুপ্তমান একটি ইতিহাসের পুনরুত্থান ঘটিয়েছেন।
দালিলিক বিষয়াদি থেকে এমন ইতিবৃত্ত তুলে আনা কঠিন সাধ্যের বিষয়! সেই জায়গায় লেখক নিজের শ্রম সাধনাকে উপস্থাপন করেছেন সহজেই। বইয়ের বিভিন্ন দিক নিয়ে লেখালেখি করেছেন গণমাধ্যমে। পেশায় তিনি একজন সাংবাদিক। ২০১১ সালে সাপ্তাহিক পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা জগতে প্রবেশ করে লিখেছেন দেশের জাতীয় দৈনিক ভোরের ডাক, বাংলাদেশের খবরসহ প্রিন্ট ও নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে।