প্রখ্যাত ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর আল্লামা শিবলি নুমানি রহ. রচিত, আব্বাসি খেলাফতের প্রভাবশালী ও ইতিহাসখ্যাত শাসক, ইসলামি খেলাফতের নন্দিত-নিন্দিত খলিফা, জ্ঞান-বিজ্ঞানের অন্যতম পৃষ্ঠপোষক খলিফা মামুনুর রশিদের জীবনী, শাসন ও ইতিহাস নিয়ে লিখিত বই ‘ইতিহাসের দর্পণে খলিফা আল-মামুন’।
বাগদাদ। ইতিহাসের এক অবিস্মরণীয় নগরী। মুসলিম ইতিহাসের বহু স্মরণীয় অধ্যায়ের সাক্ষী এই প্রাচীন নগরী। এক সময় এই শহরজুড়ে ছিল ইলম এবং আলেম-উলামার প্রাচুর্য। ইমাম ফাররা, ইমাম কাসায়ি, খলিল ইবনে আহমদ; মোটকথা, ইসলামি জ্ঞানচর্চার আকাশে যে-নক্ষত্রগুলোর নাম জ্বলজ্বল করছে, তাদের এক বিরাট অংশের জীবনের উত্থান-পতন এই সমৃদ্ধ নগরী বাগদাদে। ইলমের উরুজ তথা উন্নতির সেই যুগে বাগদাদের সম্মানিত খলিফা ছিলেন মামুনুর রশিদ। তার জীবনবৃত্তান্ত নিয়েই রচিত এই গ্রন্থটি।
| বইয়ের নাম | ইতিহাসের দর্পণে খলিফা আল-মামুন |
| লেখক | আল্লামা শিবলী নোমানী রহ. |
| প্রকাশনী | দারুল ওয়াফা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | ইসলামী ব্যক্তিত্ব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।