ইতিহাসের পথে খোলামকুচির মতো পড়ে থাকা ছোট ছোট ঘটনাগুলি কুড়িয়ে এনে কাগজের কোঁচড়ে তোলা। আপাতদৃষ্টিতে ঘটনাগুলো লঘু অসঙ্গত কিংবা পরম্পরাহীন। কিন্তু এসব নগণ্য ঘটনার আড়ালে দাঁড়িয়ে আছে ইতিহাসের কোন বিস্ময়। ছোট ছোট চুমুকে মহাকালের রস আস্বাদনের এ এক আয়োজন যেন। যাদের ইতিহাসের প্রতি আগ্রহ আছে,বিশ্বরাজনীতির প্রতি- তাদের জন্য একটি সুখকর পাঠ-অভিজ্ঞতা অপেক্ষা করছে। আসুন ইতিহাসের পথে পা বাড়াই।
| বইয়ের নাম | ইতিহাসের খোলামকুচি |
| লেখক | জয়দীপ দে |
| প্রকাশনী | কবি প্রকাশনী |
| আইএসবিএন | 978-984-97227-1-7 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 352 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | History of the Indian Subcontinent |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।