লিখে যাব বইয়ের পাতায়
কত রকম কথা,
এই লেখাতে তোমরা কেউ
পেও না যেন ব্যথা।
ন্যায়ের পক্ষে লিখে গেলাম
ছিল রবের নির্দেশ,
যা লিখেছি এমনি নয়
আমার মন করেছে আদেশ।
সুন্দর ভুবনে আছ তোমরা
থেকো অনেক ভালো,
তোমাদের চিন্তা, ভাবনা, কাজ, কর্ম, আচার আচরণে
গোটা পৃথিবী হয় যেন আলো।