প্রাচীনকালে উত্তর ভারতকেন্দ্রিক আর্য বা হিন্দু শক্তি বাংলাদেশে বেশি দিন আধিপত্য বিস্তার করতে পারে নি। খুব সম্ভব শশাঙ্ক প্রথম বাঙালি যিনি সপ্তম শতাব্দীর প্রথম দিকে বঙ্গ, বিহার ও উড়িষ্যার ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হন।১ যদিও শশাঙ্ক ছিলেন হিন্দু এবং শিবের উপাসক, তাঁর সময়ে তাঁর রাজ্যের সর্বত্র বৌদ্ধ ধর্মের বেশ প্রসার ও প্রতিপত্তি ছিল। খৃষ্টিয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি নাগাদ থেকে অষ্টম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে এক অরাজক অবস্থা (মাৎস্যন্যায়) বিরাজ করছিল। পাল রাজত্বের প্রতিষ্ঠা এই অবস্থার অবসান ঘটায়। অষ্টম শতাব্দীর মাঝামাঝি দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অনুরোধে গোপাল নামে একজন সৎ ব্যক্তি বাংলার সিংহাসনে আরোহণ করেন। বাঙালির ইতিহাসে এটি এক অনন্য গৌরবময় ঘটনা। জনসমর্থন নিয়ে রাজা হওয়ার ঘটনা ইতিহাসে বিরল। পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তাঁদের রাজত্ব বাংলাদেশে প্রায় চারশ' বছর স্থায়ী হয়। পাল আমলে বাংলায় সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটে। অতীশ দীপঙ্কর ছিলেন সে যুগের বাংলার মনীষার এক আশ্চর্য নিদর্শন।
| বইয়ের নাম | ইতিহাসের সন্ধানে |
| লেখক | সালাহউদ্দিন আহমদ |
| প্রকাশনী | সাহিত্য প্রকাশ |
| আইএসবিএন | 9844654076 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 104 |
| সংস্করণ | 2nd Published, 2005 |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।