'ইতিহাসের স্বপ্নভঙ্গ' বইয়ের ফ্লাপের লেখা
৯৯০ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে — ভাঙা হল বার্লিনের প্রাচীর, এক হল দুই জার্মানি। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে উন্মাদনাময় মিলনােৎসবের প্রত্যক্ষ সাক্ষী রূপে এক বন্ধুকে নিয়ে উপস্থিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় । আরও দু-চারজন বন্ধুকে সঙ্গী করে সেখান থেকে তিনি যান হাঙ্গেরি, রুমানিয়া এবং পােল্যান্ডে । প্রায় বিনা যুদ্ধে, কোনও সাম্রাজ্যের পতনের মতন, পূর্ব ইউরােপের যেসব দেশে ঘটে গেছে বিস্ময়কর পালাবদল, এই দেশগুলিও তাদের অন্যতম। সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করে। সেখানকার মানুষ ফিরতে চাইতেন গণতন্ত্রে । অথচ মানুষের সভ্যতার যে-অগ্রগতি তাতে গােষ্ঠিতন্ত্র, রাজতন্ত্র, সামন্ততন্ত্র, ধনতন্ত্র এবং গণতন্ত্র পার হয়ে সমাজতন্ত্রের দিকেই ইতিহাসের স্বাভাবিক পদক্ষেপ। তবু এইসব দেশে সমাজতন্ত্র ব্যর্থ হল কেন ? এই বিস্ময় এবং প্রশ্ন নিয়েই প্রতিটি দেশ ঘুরেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, মিশেছেন স্থানীয় মানুষদের সঙ্গে, জেনেছেন তাঁদের মতামত। সেই প্রত্যক্ষ দর্শন ও অভিজ্ঞতারই পরিচয় এই দুরন্ত কৌতূহলকর গ্রন্থে।
| বইয়ের নাম | ইতিহাসের স্বপ্নভঙ্গ |
| লেখক | সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Travel & Living Abroad |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।