তবুও চারদিক থেকে আগুনের হল্কা ছুটে আসে। সাপের লিক্লিকে জিহ্বার মতো ছিদ্র করে দিতে চায় বাদামি ত্বক। তবুও প্রশান্তি। চোখ খুঁজে আসতে চায়। শরীরের ভেতরের লক্ষকোটি কোষ-কণিকা সমস্বরে অনুরোধ করে- : প্রভু, ক্ষমা কর। দাও একটু স্বস্তি। পথিক জোর করে চোখ খুলে রাখে। উপরে খোলা আকাশ। বিশাল তার বিস্তার। সেখানে হাজার রকমের সাদা সাদা পুঞ্জ। ভাঙছে, গড়ছে। ক্ষণে ক্ষণে বদলায় রূপ। কেবল সাদার খেলা। একটি মাত্র রঙের এত ঢঙ? আশেপাশের সবাই নিরলস। কেবল মাতামাতি। পথিক ঝট করে উঠে বসে।
| বইয়ের নাম | ইতিহাসের স্বর্ণরেণু |
| লেখক | মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ মোশাররফ হোসেন |
| প্রকাশনী | রচনা প্রকাশ |
| আইএসবিএন | 9789849147404 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 91 |
| সংস্করণ | 1st Published, 2015 |
| বিভাগ | ইতিহাস ও ঐতিহ্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।