তাহফীজ কুরআনের ভুবনে এটি কেন সেরা!
এই কুরআনের শেষের দিকে ১৬ পৃষ্ঠা ব্যাপী একটি তালিকা করা হয়েছে। এতে (১-৩০ পারার পূর্নাঙ্গ তথ্য) শিরোনামে প্রতিটি সূরার নাম্বার, সূরার নাম, সূরার নামের অর্থ, আয়াত ও পৃষ্ঠা নম্বরসহ কুরআনের উল্লেখযোগ্য বাণী সুনিপুণভাবে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ গবেষণা ও নির্ভুল তাহকীকের ভিত্তিতে ওয়াকফ-ইবতিদা নির্ধারণ ও অভিজ্ঞ হাফেজদের দ্বারা নিরীক্ষণ করা হয়েছে।
আয়াতে মুতাশাবিহাতের সর্বোচ্চ সংযোজন ও শুদ্ধ পরিমার্জনের বৈশিষ্ট্যে অনন্য।
কুরআনের প্রতিটি বিষয়ের পরিসমাপ্তি যেখানে হয়েছে, সেখান থেকে নতুন প্যারা চিহ্নিত করা হয়েছে। বিষয় নির্ভর থামার স্থানগুলো নির্ধারণে ব্যাপক গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে প্যারাগুলোর বিন্যাস করা হয়েছে।
দৃষ্টি সহনীয় বা চোখের আরাম ও দীর্ঘ সময় পড়ার উপযোগী করে কুরআনটি আকর্ষণীয় ৩ টি কালারে ছাপানো হয়েছে, এতে পাঠকের পড়াকে করবে আরও সহজ ও স্বস্তিদায়ক।
তিলাওয়াতকারীর সুবিধার্থে প্রতিটি পৃষ্ঠার বাম পাশের নিচ কোনে পরবর্তী পৃষ্ঠার আয়াতের শুরুর শব্দটি উল্লেখ করা হয়েছে।
হিফয ছাত্রদের সুবিধার্থে পৃষ্ঠা নম্বর আরবীর পাশাপাশি নিচে বাংলাতেও পৃষ্ঠা নম্বর দেয়া হয়েছে।