রূপকথার গল্প শুধু মজার কাহিনি নয়—তাতে লুকিয়ে থাকে জীবনের গভীর শিক্ষা। মা–বাবার কথা শোনা, লোভের পরিণাম, অহঙ্কারের ক্ষতি কিংবা প্রকৃতির প্রতি ভালোবাসা—এই সব মূল্যবান নীতিই শিশুদের মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটদের জন্য এই শিক্ষামূলক গল্পগুলো একদিকে যেমন আনন্দ দেয়, তেমনি তাদের নৈতিক বোধ, সততা ও সহানুভূতির পথেও চালিত করে। এ বইয়ের প্রতিটি গল্প একেকটি ছোট্ট বাতিঘর, যা আগামী দিনের আলোকিত মানুষ হয়ে উঠতে শিশুদের পথ দেখাবে।
ছোটদের রূপকথার এই বইটি থেকে যা শিখতে পেলাম-
মা বাবার অবাধ্য হলে
দুঃখের সাগরে ভাসবে জলে।
অতি বেশি লোভ যার
সর্বনাশ হবেই তার।
অহঙ্কার হবে পতনের মূল,
নিরহঙ্কারী যেন স্বর্গীয় ফুল।
প্রকৃতিকে বাসবে ভালো
ওরাই বন্ধু, ওরাই আলো।
| বইয়ের নাম | জাদুপরির স্বর্ণকল |
| লেখক | সুরাইয়া চৌধুরী |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ৪-৮: রূপকথা, উপকথা ও লোককাহিনী |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।