ক্লেরিহিউ চার লাইনের জীবনী সংক্রান্ত কবিতা। এতে থাকে দু'জোড়া সমিল পঙক্তি। অন্ত্যমিলের বিন্যাস ককখখ। পঙক্তির দৈর্ঘ্য বা মাত্রা অসমান হয়ে থাকে। এতে ব্যক্তির নাম অবশ্যই থাকে। সেই সঙ্গে ব্যক্তির স্বভাব ও চরিত্রের গুরুত্বপূর্ণ অংশের উল্লেখ থাকে। এডমন্ড ক্লেরিহিউ বেন্টলি (১৮৭৫-১৯৫৬) এ ধরনের কবিতার জনক। তাঁর নামানুসারে এই ধারার কবিতাকে ক্লেরিহিউ বলা হয়। এ সংক্রান্ত তাঁর তিনটি বইয়ের কথা জানা যায়: Biography for Beginners (1905), More Biography (1929), Baseless Biography (1939)। বাংলা ভাষায়ও ক্লেরিহিউ চর্চা শুরু হয়েছে। অন্নদাশঙ্কর রায়ের ছড়াগ্রন্থে ক্লেরিহিউর পরিচয় পাওয়া যায়। তাঁর একটি ক্লেরিহিউ এরকম:
পণ্ডিত জওহর লাল নীলকে করবেন লাল তা শুনে ভাবে যত নীল কান যে নিয়ে যায় চিল।