এই আখ্যানের কোনো নাম নেই
স্পষ্টতর কারুসাজ, যুগসন্ধ প্রস্তর খিলান,
কোনো মুগ্ধচিহ্ন নেই, তীব্রতীর্থ লুপ্ত-পরিসরে
ভালোবাসার ভিতর থেকে বেরিয়ে সে
ঘৃণা ছড়ায় সৌরভে,
অনাস্থায় নুইয়ে রাখে চোখ
নিজেকে আড়াল ক’রে ভক্তি গানের আসরে
আস্থায় সে রেখে যায় ধুতুরার ফুল-
বিরূপ স্বস্তির নিচে অস্থির সে ধৃতচক্ষু-
পরান্মুখ, বাসনাসংকুল।