মানুষ দুনিয়ার জীবনে সাফল্যের জন্য কত-না কিছু করে। কিন্তু এই সফলতা তার শেষ ও প্রকৃত সফলতা নয়। মানুষের প্রকৃত সফলতা হলো পরকালীন সফলতা। আর সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি তথা জান্নাতবাস। জাহান্নাম যেমন চূড়ান্ত অশান্তির জায়গা, তেমনি জান্নাত হলো শান্তির শ্রেষ্ঠ স্থান। ফলে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতলাভ যেকোনো মুমিন-হৃদয়েরই প্রথম ও প্রধান প্রার্থনা। কিন্তু কীভাবে কোন পথে সহজে মিলবে এই মুক্তি ও প্রাপ্তি- মুমিনজীবনে তা এক পরম প্রশ্ন।এই বইটি আপনাকে চূড়ান্ত সেই শাস্তি থেকে বাঁচার এবং সুখের শ্রেষ্ঠ স্থান জান্নাতলাভের পথ বাতলে দেবে। বলে দেবে কোন পথে কীভাবে হাঁটলে সহজেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হতে পারবেন। ছোট ছোট আমল করেও কীভাবে বড় বড় সাওয়াব পাওয়া যায়, কোন কথা ও কাজে নবিজি খুশি হন, কোন আমলে সন্তুষ্ট হন রাব্বুল আলামিন-এমন গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয়েরই সমাহার ঘটেছে দালিলিক আলোচনাসমৃদ্ধ বইটির পাতায় পাতায়।