দেবশিশুর স্বপ্ন
যে দেবশিশু স্বপ্ন দেখিত, অবারিত মুক্ত পৃথিবীর
পপি, রাখি আর বন্নাদের ভালোবাসায়
বিমূর্ত রাত, ধুমায়িত মঙ্গলের বলয় চিরে
একটা আয়নিক ঝড় অথবা ধূলোর রাজত্ব।
তার বুকে সন্ধ্যার পাখিরা নীড়ে ফিরিতে ব্যস্ত।
একটা মনুমেন্ট কংক্রিট খসে পড়ে
ভোরের চাঁদর যেভাবে উষ্ণতা দেয়,
চাঁদের নিশ্বাসের মতো কখনোই নয়।