‘জান্নাতের ফুতেরা’ ছোট্ট সোনামণিদের জন্য ভালোবাসা, দোয়া ও সুন্দর স্বপ্নে সাজানো একটি অনুপ্রেরণামূলক বই। বইটিতে সাহাবিয়া ও মহীয়সী মুসলিম নারীদের জীবনের নির্বাচিত ঘটনা সহজ ও গল্পের ভাষায় তুলে ধরা হয়েছে, যেন শিশুরা আনন্দের সঙ্গে পড়তে পারে এবং গল্পের ভেতর থেকে ঈমান, জ্ঞান, সাহস, ধৈর্য, লজ্জাশীলতা, ত্যাগ, সুন্দর চরিত্র ও আল্লাহর প্রতি ভালোবাসার শিক্ষা গ্রহণ করতে পারে। খাদিজা (রা.)-এর ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগ; আয়েশা (রা.)-এর জ্ঞান ও প্রজ্ঞা; ফাতেমা (রা.)-এর সরলতা, লজ্জাশীলতা ও ধৈর্য; আসমা (রা.)-এর সাহস; সুমাইয়া (রা.)-এর ঈমানের দৃঢ়তা; হাজেরা (আ.)-এর আল্লাহর ওপর অটুট ভরসা; উম্মে সালামা (রা.)-এর বিপদে ধৈর্য ও প্রজ্ঞা; মারইয়াম (আ.)-এর পবিত্রতা ও ঈমান এবং উম্মে আইমান (রা.)-এর ভালোবাসা, বিশ্বস্ততা ও ঈমানের অনন্য দৃষ্টান্ত—এসব ঘটনাকে কেন্দ্র করে শিশুদের জন্য জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো তুলে ধরা হয়েছে। বইটির প্রতিটি গল্প শিশুমনে ভালো মানুষ ও সুন্দর চরিত্রের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে এবং ছোটবেলা থেকেই আল্লাহর সন্তুষ্টির পথে চলার অনুপ্রেরণা দিতে সহায়ক।
| বইয়ের নাম | জান্নাতের ফুলেরা (সোনামণিদের জন্য সাহাবিয়া ও মহীয়সী মুসলিম নারীদের অনুপ্রেরণামূলক গল্প) |
| লেখক | জান্নাতুল মাওয়া জাকিয়া |
| প্রকাশনী | মদিনা ভিলেজ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 84 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | ইসলামি সাহিত্যঃ গল্প, রম্য গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।