সুস্থতার প্রার্থনা
রবের দয়ায় সুস্থ থাকি করি যে প্রার্থনা,
সুস্থ দেহ এবাদত বন্দেগী কর কামনা।
সুস্থ থাকা বড় ব্যাপার সম্পদ বেশি নয়,
সুস্থ থাকলে জীবন যুদ্ধে করবো মোরা জয়।
যতই আসুক ঝড় তুফান করিনা আমরা ভয়,
আঘাত পেলে শরীর ব্যথা হৃদয়ের তরে ক্ষয়।
সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকে প্রাণ
অসুস্থ হলে জ্ঞান হারায় স্মৃতি হারায় মান।
পৃথিবীর বুকে বড় পাওয়া থাকি যখন সুস্থ,
দুনিয়ার মাঝে অসহায় বিছানায় পরে অসুস্থ।
জীবন তরী মূল্যবান সৃষ্টিকর্তার হাতে,
রবের কাছে আবেদন রাখবেন দ্বীনের পথে।
-আহসান উল্লাহ