দেশের মাটি-বাতাস থেকে বিচ্যুত হতে চাইলেও শেকড় ছেড়ে যাওয়ার বেদনা মানুষের ভেতরে জ্বলে। দেশের জন্য স্মৃতিকাতরতা এবং স্বত্ববোধের মায়াজালে তখন চোখ ফেটে জল আসে। স্বপ্ন-সুভাগ্য রচনা করতে প্রবাসে গেলেও ভাগ্য উপযাচক হয়ে কারোর কাছে আসে না। ভাগ্যকে কাছে ডেকে আনতে জীবনথলিতে যে অভিজ্ঞতা অর্জিত হয়, তার জন্য মানুষকে অনেক মূল্য দিতে হয় কষ্ট, বিদ্রুপ-বিড়ম্বনা, গ্লানি এবং চোখের জলে। মানুষ প্রতিটি অর্জনের সাথে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। প্রবাস জীবনের বিভিন্ন সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার অভিজ্ঞতা থেকে আঁকা ‘জাপানি দিনরাত্রির গল্প’- এই বইটি। – লেখক
| বইয়ের নাম | জাপানি দিনরাত্রির গল্প |
| লেখক | শাহাদাত হোসেন |
| প্রকাশনী | মাতৃভাষা প্রকাশ |
| আইএসবিএন | 9789843471925 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | World Travel |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।