সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ গ্রন্থ প্রণেতা হিসেবে এই প্রথমবার আত্মপ্রকাশ করলেও রাজনীতিবিদ হিসেবে তিনি সারা দেশে সুপরিচিত। সাওাধীনতাপুর্ব এবং স্বাধীনতা উত্তর সময়কালে বাংলাদেশের নানা বিষয় খুব কাছ থেকে দেখেছেন। একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে সেসবের অনেক কিছুতে অংশগ্রহণও করেছেন। মাঝে মধ্যে তিনি হয়তো বিভিন্ন পত্রিকায় কিছু কলাম লিখলেও- তা নিয়মিত নয়। কিন্তু একজন সুবক্তা হিসেবে তাঁর সুখ্যাতি দেশময়। রাজনৈতিক মঞ্চ কিংবা সংসদে তাঁর যুক্তিপূর্ণ ক্ষুরধার বক্তব্য মানুষকে মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করে। প্রথমবারের মত “জার্নি টু পার্লামেন্ট” নামের আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রণয়নের মাধ্যমে তিনি আর একটি প্রতিভার ছাপ রেখেছে। একেবারে ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ এই গ্রন্থে তিনি সাহিত্যের উপাদান রেখেছেন বিপুল পরিমাণে । বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং ঘটনাসুমুহ জানতে এবং পর্যবেক্ষণ করতে অবশ্যপাঠ্য বই ‘জার্নি টু পার্লামেন্ট’।
| বইয়ের নাম | জার্নি টু পার্লামেন্ট |
| লেখক | কাজী ফিরোজ রশীদ |
| প্রকাশনী | অনন্যা |
| আইএসবিএন | 9789849763208 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 270 |
| সংস্করণ | 1st Edition, September, 2023 |
| বিভাগ | পেশাগত স্মৃতিচারণ ও অভিজ্ঞতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।