শ্রীহট্টের জঙ্গল এলাকায় একবার একটি বৃহৎ সাপ এবং হাতির যুদ্ধের সময় তাদের উভয়ের ক্রন্দন আমাকে খুবই বিচলিত করেছিল। আমি তখন হাতিটির প্রতিই অধিক মমত্ববোধ করেছিলাম। মানুষের নানা ক্রন্দন ও আর্তনাদও আমাকে সারাজীবন কষ্ট দিচ্ছে; কিন্তু ঐ ঘটনাটি আমাকে পরবর্তী জীবনে সর্বদা কর্তব্যের প্রতি সজাগ ও সতর্ক রেখে এসেছে। প্রায় পঁচিশ বছর পূর্বে শামসুদ্দীন আবুল কালামের লেখা কাশবনের কন্যা বইখানা আমাকে মুগ্ধ করেছিল। তাই আমি এই নবীন ঔপন্যাসিককে অজস্র প্রশংসা ও আর্শীবাদ করেছিলাম। এটা তাঁর অবশ্যই প্রাপ্য। এরপর দীর্ঘকাল যাবৎ ইউরোপ-প্রবাসী থেকেও বিদেশে বসেই বিশেষ যত্ন করে বাংলাদেশের পরিবেশের স্মৃতিচারণ করে তাঁর স্বদেশ-প্রীতির প্রমাণ করেছেন। তাঁর সমস্ত রচনার ভেতর দিয়ে ফুটে ওঠে সুন্দরের প্রতি আকর্ষণ, আর অসুন্দরের প্রতি বিকর্ষণ। 'সুন্দরবনে' হোক অথবা অন্য 'বনে'ই হোক, তিনি 'বাঘ'-এর সঙ্গেও শান্তিপূর্ণ সহ-অবস্থানের বিষয়েও সজাগ; কিন্তু প্রকৃতিলালিত সেই জন্তুও অসঙ্গত আক্রমণে উদ্যোগী হলে তিনি আত্মরক্ষার
| বইয়ের নাম | জায়জঙ্গল |
| লেখক | শামসুদ্দীন আবুল কালাম |
| প্রকাশনী | মাটিগন্ধা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Classic Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।