মাহমুদা খানম একজন চৌকস শব্দশিল্পী। তাঁর কবিতা শুধু মানবিক প্রেমের রোমান্টিকতায় নয় বরং দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকেও জাগ্রত করে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ “অনিন্দ্য অন্তর”, “তুমি রবে নীরবে”, “জলরঙে আঁকা সুখ”, “বত্রিশ নম্বরের দেয়ালে”, “অদৃশ্য অরণ্যে”, “গহীনে ফোটা শ্বেতপদ্ম” যা পাঠক মহলে সমাদৃত। মহান একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশ পেতে যাচ্ছে তাঁর ৭ম গ্রন্থ “জয়বাংলা একটি স্লোগান”। আশাকরি গ্রন্থটি পাঠক মনকে মুক্তিযুদ্ধের চেতনায় আন্দোলিত করবে।
প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ ও ২০১৪ সালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। তাঁর পরিচালিত রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যালয়সহ ৫টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে তিনি বহুবার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়েছেন। ভ্রমণ করেছেন ইন্দোনেশিয়া, ভারত, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়া।
মাহমুদা খানমের জন্ম ঝালকাঠি জেলার রাজাপুরে ১৯৬৮ সালের ১৫ জুন। তিনি এম.এ, সি.ইন.এড, বি.এড এবং এম.এড ডিগ্রিও অর্জন করেছেন। তিনি রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্বামী মিলন মাহমুদ বাচ্চু সাবেক উপজেলা চেয়ারম্যান। তাদের দু’টি কন্যা সন্তান আছে।
-কামরুদ্দিন হীরা।