আমি ভাবি নাকি আমাকে দিয়ে কেউ ভাবায়! ভাবনা মেলে ধরে বীজ। রসের যোগান দেয় প্রেম। সার্কাস ও জোকার দেখায় রঙধনু। আমি আঁকি সাদাকালো রুহ। ধরি সময়ের শব্দরূপ। ধ্বনি পৌঁছায় কতদূর? পৃথিবী ঘুমিয়ে পড়ার পর আমি জেগে উঠি। দেখি ছাড়ানো ছিটানো মানুষের বহর এবং তাদের এলোমেলো সভ্যতা। প্রকৃতির লীলা, মায়া মেলে রাখে আকাশ। চুপ থাকি কিংবা লেখি। কিন্তু আমি লেখি নাকি আমাকে দিয়ে কেউ লেখায়!
জায়মান পাখি মাস্টারবেশন আঁখি বইটি গত বছর বের করার ইচ্ছে ছিলো। আমার আলসেমিতে লেখা ও পান্ডুলিপি গোছানো হয়ে ওঠে নি। শেষমেশ এ বছর ১৫ জানুয়ারির পর পান্ডুলিপি গুছিয়ে পাঠিয়েছি উপকথা প্রকাশনীতে। বইটিতে সময়ের আঁচড় ও আত্মমৈথুন ওড়াবার চেষ্টা করেছি। প্রশ্ন করেছি নিজেকে ও তাদের। জায়মান শব্দ ও ভাবের মিশেলে বলতে চেয়েছি বিভিন্ন বিষয়। কতটুকু মাধুরী ফুটেছে এবং রুচির নতুন মাত্রা প্রকাশিত হয়েছে তা পাঠক ভালো বলতে পারবে। আমি নিজের মতো করে এঁকেছি, গেয়েছি, লিখেছি। কতটা ভাবাবে, কতটা পাঠকের রুচি তৈরির নতুন দিক উন্মোচন করবে তা পাঠাক ভালো বলতে পারবে।