অহেতুক সমালোচনা বা অন্যের দোষ চর্চা আমাদের আমলগুলোকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। নিজের অজান্তেই আমরা যে ভয়ংকর গুনাহে লিপ্ত হচ্ছি, তা থেকে বাঁচতে ‘জবানের হেফাজত’ প্যাকেজটি হতে পারে আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট।
প্যাকেজটিতে রয়েছে দুটি অসাধারণ বই:
১. যুগের আপদ গীবত ও নামিমা
লেখক মুফতি শরিফুল ইসলাম নাঈম এখানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন গীবতের ভয়াবহতা। গীবত ছাড়ার প্র্যাকটিক্যাল উপায় এবং এর বৈধতা নিয়ে এমন বাস্তবমুখী আলোচনা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। মুখ কন্ট্রোল করে আমল বাঁচানোর জন্য এটি এক দারুণ গাইড।
২. সমালোচনা ও নিন্দা
শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী দেখিয়েছেন কীভাবে সমালোচনাকে আত্মউন্নয়নের সিঁড়ি বানানো যায়। সমালোচনা যখন গীবতে রূপ নেয় তখন আমাদের করণীয় কী, কিংবা গঠনমূলক সমালোচনার সঠিক ভাষা কেমন হওয়া উচিত—বইটি যেন সেই সব প্রশ্নের উত্তর।
নিজের জবানকে সংযত করে লাইফের প্রতিটি স্টেপে গঠনমূলক পরিবর্তন আনতে চাইলে এই প্যাকেজটি আপনার সংগ্রহে থাকা মাস্ট। আত্মশুদ্ধির এই সফরে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আজই সংগ্রহ করুন ‘জবানের হেফাজত’ প্যাকেজ।