মহাবিশ্বের সব রহস্য কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? নাকি এমন কিছু সত্য আছে যা কেবল বিশ্বাসের গভীরেই খুঁজে পাওয়া যায়?
মানুষের জীবন কি শুধুই জন্ম আর মৃত্যুর এক সরলরেখা? নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গাণিতিক সমীকরণ! আমরা যাকে নিয়তি বলি, তা কি আমাদের নিজেদেরই কর্মফলের প্রতিফলন?
যে রাতে শিউলি ফোটে উপন্যাসটি কোনো সাধারণ অপরাধ বা রহস্যের গল্প নয়। এটি মূলত মানুষের অন্তরাত্মার অন্ধকার দিক এবং মহাজাগতিক বিচারের এক রুদ্ধশ্বাস আখ্যান। গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃণাল যখন তার কৃতকর্মের বোঝা নিয়ে মুক্তির পথ খোঁজে, তখনই সে আবিষ্কার করে এক ভয়াবহ সত্য। সে আটকে গেছে এক অন্তহীন সময়-চক্রে, যেখানে প্রতিবার জন্ম নেওয়া মানেই হলো পূর্বের চেয়ে আরও কঠিন এবং বীভৎস মৃত্যুর দিকে ধাবিত হওয়া।
| বইয়ের নাম | যে রাতে শিউলি ফোটে |
| লেখক | শিউলী আচার্য্য |
| প্রকাশনী | শিকদার ব্রাদার্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Thrilar |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।