জীবনে চলার পথে হাজারও ঘটনা চোখে ধরা পরে অনুভূতিতে সারা জাগিয়ে যায়। সে সব ঘটনার কিছু কিছু স্মৃতির অধ্যায়ে স্থায়ী দাগ কেটে যায়,দিন পরিক্রমার সাথে সাথে সে সব ফিকে হতে থাকে এবং এক সময় মন থেকে হারিয়েও যায়। কর্মক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন মানুষ,পরিবেশ,দর্শনীয়-শিক্ষনীয় স্থান দেখার সুযোগ হয়েছে। কত অভিজ্ঞতার মণিমুক্তা দু-হাতে কুড়িয়ে নিয়েছি,দেখা গেছে দু-এক বছর পর সে সব স্মৃতি অন্য ঘটনার নিচে চাপা পরে যাচ্ছে। প্রথম দিনের দেখার সে আবেগ নিয়ে হাজির হয় না। স্মৃতির টানা পুরেন আলো ছায়া এক সময়ে গেঁথে যাওয়া- দোলা দেওয়া মুহূর্তগুলিকে বহুদিন তরতাজা রাখার তাগিদ অনুভব করি। সে সব স্মৃতির একশত ঘটনা নিয়ে আমার ‘জীবন থেকে নেয়া’র প্রথম খণ্ডে স্থান পেয়েছে। বইটি বিদগ্ধ মহলে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছে।