কোনো মানুষই নিজের জীবনটি ইচ্ছেমতো কাটাতে পারে না। তার সামনে উপস্থিত হয় নানা ঘাত-প্রতিঘাত, বাধা-বিপত্তি। এসব অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হয়—দুনিয়ার জীবনটা এমনই।
এ সকল অবস্থায় কীভাবে জীবনে টিকে থাকতে পারে, সামনে এগিয়ে যেতে পারে—সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনাগুলোই আকর্ষণীয় উপস্থাপনা ও মর্মস্পর্শী ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে এ বইয়ে।
এটি আপনার জন্য হয়ে উঠতে পারে একজন বিশ্বস্ত ও বিচক্ষণ বন্ধুর মতো—যে আপনার প্রতিটি সংগ্রামমুখর মুহূর্তে পাশে থাকবে। যে আপনাকে যোগাবে প্রেরণা, দৃঢ়তা ও অবিচলতা। সামনে এগিয়ে যাবার আত্মপ্রত্যয়।
তাহলে আর দেরি কেন? চলুন একবার দেখে নেই বইটি—অন্তত শিরোনামগুলো। পৌঁছে দেই অন্যদের কাছেও। হয়তো আপনার এই পৌঁছানোই কারও জীবনের জন্য এক বড় নেয়ামত হয়ে উঠবে।