জীবনানন্দ দাশ : এই নামটিই আজ বাঙালির প্রাণে ঝংকার তোলে। জীবনানন্দ আর কবিতা : এই দুটি শব্দ বিকল্প শব্দের মতো হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের সঙ্গে সারা পৃথিবীর বাঙালির কাছে প্রিয়তম একটি নাম : জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্মশতবর্ষে এ দেশে জীবনানন্দচর্চার যৎসামান্য প্রাবল্য দেখা দিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এই গ্রন্থ। এই গ্রন্থে জীবনানন্দ ও তাঁর কবিতা নিয়ে দেশের খ্যাতিমান কয়েকজন চিত্রকরের ড্রইং দেওয়া হল। আমরা নিশ্চিত, এতে গ্রন্থটির মর্যাদা বৃদ্ধি হয়েছে। বর্তমান সংগ্রহগ্রন্থে জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যের বিভিন্ন দিকের বিবেচনা একত্রিত হল। বাংলাদেশের তরুণ ও প্রবীণ লেখকদের এই সম্মিলিত স্মৃতিচারণ এবং পরিবীক্ষণ কেবল জীবনানন্দ-কথার মধ্যেই সীমায়িত নয়;-এই সংকলন আমাদের সাম্প্রতিক সমালোচনা-সাহিত্যেরই একটি নিদর্শনী।
| বইয়ের নাম | জীবনানন্দ দাশ : জন্মশতবার্ষিক স্মারকগ্রন্ধ |
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা |
| আইএসবিএন | 9844151333 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 283 |
| সংস্করণ | Reprint, 2007 |
| বিভাগ | Memoirs, Tributes & Interviews |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।