বর্ণনার সারল্যে সাবের চৌধুরী অসম্ভব সুন্দর যে নান্দনিকতাটি ফুটিয়ে তুলেন, এ তার গদ্যকে অনন্য এক মাধুর্যে বিশিষ্ট করেছে। সূক্ষ্ম বিশ্লেষণ-ক্ষমতা আর সংবেদনশীল একটি হৃদয়ের যৌথ উপস্থিতি তার ভাষাকে দিয়েছে সুষমা, বক্তব্যকে করেছে ঐশ্বর্যশীল। ধ্যানী শিকারির মতো ছিপ ফেলে জীবনের গভীর হতে তিনি যে শব্দ ও দৃশ্য, চিন্তা ও অনুভব তুলে আনেন, তা পাঠককে বিহ্বল করে আনন্দে ও ভালো লাগায়। তার গদ্য পড়লে সহজেই টের পাওয়া যায়—এখানে একটি উচ্ছল প্রাণপ্রবাহ চোরা স্রোতের মতো বয়ে চলেছে হরফের অন্তরালে। লেখক যে জীবনকে যাপন করেন নিমগ্ন হয়ে সচেতনভাবে, এ বই তারই শিল্পিত প্রকাশ।
| বইয়ের নাম | জীবনে রোদ্দুরে |
| লেখক | সাবের চৌধুরী |
| প্রকাশনী | পুনরায় প্রকাশন |
| পৃষ্ঠা সংখ্যা | 232 |
| সংস্করণ | 3rd Edition, 2025 |
| বিভাগ | Miscellaneous Books |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।