কোনো মহৎ ব্যক্তির জীবনী পাঠ অনেকাংশেই একজন পাঠককে অনুপ্রাণিত করে। ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সেরকম একজন মহৎ ব্যক্তি ও রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন আমেরিকার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট। ১৯০৬ সালে তাঁকে নোবেল পুরস্কার দেয়া হয় রাশিয়া-জাপানের মধ্যে যুদ্ধ অবসানে ভূমিকা রাখার জন্য। তিনি যুক্তরাষ্ট্রের জনগণের মাঝে একজন আস্থার প্রতীক ছিলেন। তাঁকে আমেরিকার জনগণ 'এফ ডি আর' হিসেবেই জানতেন। তাঁর এই পর্বতসমান জনপ্রিয়তার কারণসমূহ আজকের নেতৃত্বকে অনেকাংশে প্রভাবিত করে।