মানব জীবন বড়ই বিচিত্র
শুরু থেকে শেষ পর্যন্ত কতরকম বাঁক
আর চড়াই উৎড়াই
জন্ম প্রক্রিয়ায় সব মানব সন্তানই সমান
কিন্তু
তারপর থেকেই আলাদা হয়ে যায় চলার পথ
জন্মস্থান, ভাষা, সংস্কৃতি, বিশ্বাস-অবিশ্বাস
কত রকম অলিগলিতে না তার বিচরণ
আবার
মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হয় একমাত্রায়
মৃত্যুর পর আত্মা পরিত্যক্ত দেহের সদগতিও বহুমাত্রিক
যা নিয়ন্ত্রণ করছে বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায়
সৎকার, সদগতি বা অন্তেষ্টিক্রিয়া এক ধরণের বর্জ্য ব্যবস্থাপনা হলেও বিশ্বাসের মোড়কে তাতে আছে নানান রকম দর্শনের ছোঁয়া
এই বিচিত্র শেষ যাত্রার খানিকটা তুলে ধরার প্রয়াস
জীবনের শেষ স্টেশন
এই গ্রন্থে নয়টি প্রধান ধর্মের শেষকৃত্যের বিবরণ রয়েছে
যার ভেতর দিয়ে মানব জীবন পৌছায় তার শেষ গন্তব্যে...