কিছু কিছু গল্প আমাদের মনে দাগ রেখে যায়। মিশে যায় মস্তিষ্কে, গেঁথে যায় ভাবনায়। গল্প মানেই শুধু কাল্পনিক ঘটনা তা কিন্তু নয়, আমাদের চারপাশে ঘটে যাওয়া জীবনচিত্রগুলো লেখক তার কলমের কালিতে চমৎকার করে তুলে ধরেন আর সেগুলোকে বলে সামাজিক গল্প। আমার গল্প, আমাদের সবার গল্প।
সেই গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে জীবন যুদ্ধে পরাজিত অসহায় মানুষের হাহাকার। নির্যাতিত মানুষের চোখের জল, নিঃশব্দে কাঁদার ভয়ংকর যন্ত্রণা। আবার কিছু গল্প আমাদের ফুলের মতো নির্মল হতে বাধ্য করে। অসহায় মানুষের পাশে থেকে তাঁদের নিঃস্বার্থে ভলোবাসতে শেখায়। মায়ের প্রতি ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দেয়। বইটি তাঁদের জন্য।