"জেরুজালেম ও ফিলিস্তিনের ইতিহাস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
জেরুজালেম পৃথিবীর ইতিহাসে একটি আলােচিত নাম। তিনটি ঐশী ধর্ম তথা ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মবিশ্বাসীদের পবিত্রতম স্থান এটি। জেরুজালেম নিয়ে পৃথিবীতে ধর্মীয় সংকট সৃষ্টি হয় অনেকবার। আমরা জানি উনিশশাে শতকে দুটি বিশ্বযুদ্ধ সংঘঠিত হয়। আমরা সেই যুদ্ধদুটিকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি। কিন্তু আমরা অনেকেই জানি না, জেরুজালেম নিয়েই খ্রিস্টপূর্ব আটশাে খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ সংঘঠিত হয়েছিল। রাজনৈতিক, ব্যবসায়িক ও ধর্মীয় আধিপত্য বিস্তারের লড়াইয়ে জেরুজালেম ছিল যুগে যুগে মূল আলােচনার কেন্দ্রবিন্দু। পৃথিবীর আদিকাল থেকেই সকল পরাশক্তিগুলাে জেরুজালেম দখলে তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। ব্যাবিলন, পারস্য, রােম এবং মুসলমান সামরিক শক্তিও এই প্রতিযােগিতায় অংশ নিয়েছিল কালে কালে।
‘জেরুজালেম ও ফিলিস্তিনের ইতিহাস' বইটি পড়লেই ইতিহাসের অনেক অজানা তথ্য পাঠকমহল খুঁজে পাবেন।