আমরা যেটাকে ডিটেকটিভ গল্প বলি মুহম্মদ জাফর ইকবাল কখনো সেটা লিখেননি। টুনটুনি এবং ছোটাচ্চু দিয়ে তিনি তাঁর মতো করে সেটা শুরু করেছিলেন। প্রথম বইটি প্রকাশিত হবার পর তাঁর পাঠকেরা হঠাৎ করে টুনটুনি এবং ছোটাচ্চু নিয়ে আরো গল্পের জন্য দাবি জানাতে থাকে। আগেও কোনো কোনো চরিত্র নিয়ে আরো নূতন লেখার দাবি উঠলেও মুহম্মদ জাফর ইকবাল কখনো সেই দাবি পূরণ করেননি। কিন্তু কোনো একটা কারণে এই দাবিটি মেনে নিয়ে তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে সাত নম্বর বইটি পর্যন্ত গিয়েছেন– আর কতদূর যেতে পারেন সেটি দেখার জন্য অনেক পাঠকই কৌতূহল নিয়ে অপেক্ষা করছে।
তবে মজার ব্যাপার হচ্ছে এ গল্পগুলোকে সম্ভবত সত্যি সত্যি ডিকেটটিভ গল্প বলাও যাবে না। শিশু কিশোরদের জীবনে যে সমস্যাগুলো হয় সেগুলোই মুহম্মদ জাফর ইকবাল তাঁর নিজের মতো করে সমাধান দিয়ে যাচ্ছেন। পাঠকেরা পছন্দ করছে, আগ্রহ নিয়ে পড়ছে তাই তার চুলচেরা বিশ্লেষণে না হয় নাই গেলাম!